ঢাকা , , , বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাম বাড়লো বিদ্যুতের জুনের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস নেতানিয়াহুকে পাগল বললেন ডোনাল্ড ট্রাম্প হাম: শিশুদের জন্য নীরব ঘাতক, টিকাই একমাত্র কার্যকর সুরক্ষা ঘরে-বাইরে অসুরক্ষিত শৈশব: শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও নৃশংসতার আসল কারণ কী? রাজধানীর মুগদা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, উদ্ধার করা হলো মাথা ছাড়া মরদেহ, তিন জনকে গ্রেফতার করা হয়েছে। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি অচল: ভোগান্তিতে হাজারো রোগী। সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
লালমনিরহাটে বোনের শাবলের আঘাতে ভাইয়ের মৃত্যু, আটক ২

লালমনিরহাটে বোনের শাবলের আঘাতে ভাইয়ের মৃত্যু, আটক ২

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 11 এপ্রিল 2026 04:59:36 অপরাহ্ন
ছবির ক্যাপশন
লালমনিরহাটে চাচাতো বোনের শাবলের আঘাতে আহত সুমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাবলের আঘাতে সুমন (৩২) গুরুতর আহত হন। নিহত সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সোবহান ও তার চাচাতো ভাই আব্দুস সাত্তারের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে তা মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে। লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) সজিব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহারভুক্ত দুই আসামি আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV