কমেছে এলপি গ্যাসের দাম, বর্তমান দাম কত?
কমেছে এলপি গ্যাসের দাম, বর্তমান দাম কত?
এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৫৫ টাকা কমানো হয়েছে। দাম কমিয়ে বর্তমানে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বার্তায় এ তথ্য জানায় ।
এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।