ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ঢাবির জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, আমরাও শান্ত থাকব: ইরান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 27 জুলাই 2026 11:20 পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, আমরাও শান্ত থাকব: ইরান

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, আমরাও শান্ত থাকব: ইরান

যুক্তরাষ্ট্র যতদিন ইরানে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা করা থেকে বিরত থাকবে ইরানও। ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

 

শনিবার এবং রোববার রাতে ইরানের কোনো সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সামরিক অভিযান চালায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করেনি ইরানের প্রতিরক্ষা বাহিনীও। তবে এর আগে টানা ১৩ দিন প্রত্যেক রাতে পরস্পরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশের প্রতিরক্ষা বাহিনী।

 

রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়া সেই ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের শুরু থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করে, ইরানও পাল্টা সামরিক অভিযান মুলতবি রাখবে। যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে বার্তাও দেওয়া হয়েছে।

 

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। তবে যুদ্ধের বর্তমান পর্যায়ে পরমাণু কর্মসূচির চেয়েও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি।

 

যুদ্ধ বেঁধে যাওয়ার পরপরই হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে তেহরান। এতে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ যুদ্ধের আগ পর্যন্ত বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV