ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ঢাবির জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

আড়াইহাজারে জমির বিরোধে হামলা, নিহত ১

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 30 জুলাই 2026 12:11 অপরাহ্ন
আড়াইহাজারে জমির বিরোধে হামলা, নিহত ১

আড়াইহাজারে জমির বিরোধে হামলা, নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। 

 

বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ওই ব্যক্তির নাম মাজহারুল ইসলাম (৫৫)। সে ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

 

জানা যায়, সুলতানসাদী গ্রামের হযরত আলীর ছেলে পারভেজ (৩৫), বকুল (৪০), সোহেল (৩০), হানিফ (৩৩) এবং নুরুল ইসলাম ভান্ডারী (৬০) সহ কয়েকজনের সঙ্গে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

নিহতের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ করেন, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন তার বাবাকে উপর্যুপরি কিল-ঘুষি মারার পাশাপাশি গলা চেপে ধরেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV