ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজের সূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 27 জুলাই 2026 10:46 পূর্বাহ্ন
সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামে এক বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

 

রবিবার (২৬ জুলাই) রাত ১১টায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই যুবক এলাকার আয়নাল হকের ছেলে।

 

নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ হয়। রাজনৈতিক বিরোধে জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করে।

 

রবিবার রাতে ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকিরের তর্কের এক পযার্য়ের মারামারি হয়। এই সময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেয়। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজুর বাড়িতে হামলা করে পিটিয়ে ও ছুরিকাঘাত করে আহত করার সময় পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁচাতে গিয়ে আহত হন।

 

পরে আশপাশে লোকজন তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করে।

 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ না পারিবারিক দ্বন্দ্বে হত্যা তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV