ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: “তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল”—ক্ষোভ প্রকাশ চিত্রনায়ক সোহেল রানার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে ব্যাপক বেকারত্বের শঙ্কা: বিল গেটসের কঠোর সতর্কবার্তা আড়াইহাজার ভূমি অফিস: সেবার নামে দুর্নীতির আখড়া, দালাল চক্রের হাতে জিম্মি সাধারণ মানুষ জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো বৃদ্ধ আব্দুল করিমের: শেরপুরের শ্রীবরদীতে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন: ১১ বছরের সম্পর্ক ফেলে বিচারক উধাও! শেষ উইকেট জুটিতে শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা: তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' টঙ্গীতে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: পাল্টাপাল্টি মামলায় ভুক্তভোগী বাবাকে খুঁজছে পুলিশ হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে: দায়িত্বে সালাহউদ্দীন

মানুষের সব ইচ্ছা পূরণ করবে এআই: স্যাম অল্টম্যান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 28 জুলাই 2026 11:51 পূর্বাহ্ন
মানুষের সব ইচ্ছা পূরণ করবে এআই: স্যাম অল্টম্যান

মানুষের সব ইচ্ছা পূরণ করবে এআই: স্যাম অল্টম্যান

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, ভবিষ্যতের এআই হবে অনেকটা ‘জাদুকরের দৈত্যের’ মতো। এই দৈত্য মানুষের যেকোনো ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে।

 

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, ওপেনএআই এমন এক শক্তিশালী সহকারী তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা মানবতার সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সাহায্য করবে। তবে কোন সমস্যার সমাধান করা হবে, তার সিদ্ধান্ত নেবেন ব্যবহারকারীরাই। 

 

অল্টম্যান আরো বলেন, এই প্রযুক্তির অসীম ক্ষমতা যেন সমবণ্টন হয় এবং তা প্রথম থেকেই বৃহত্তর মানবকল্যাণে কাজে আসে, সেটি তারা নিশ্চিত করতে চান।

 

ভবিষ্যতের এই এআই মডেলগুলো শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেবে না বা কনটেন্ট তৈরি করবে না। এগুলো স্বয়ংক্রিয়ভাবে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে স্বাধীনভাবে গবেষণা চালাবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা নতুন ওষুধ আবিষ্কার, উন্নত চিপ নকশা এবং অন্যান্য বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সাফল্য অত্যন্ত দ্রুততার সঙ্গে অর্জন করতে পারবেন।

 

ওপেনএআই-এর এই উদ্যোগ মূলত ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) তৈরির একটি উচ্চাভিলাষী লক্ষ্য। এটি এমন এক সিস্টেম যা সাধারণ মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। প্রযুক্তি জগতে এআই-এর নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। 

 

তবে অল্টম্যান বিশ্বাস করেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়েও মানবকল্যাণে এই প্রযুক্তির দ্রুত উন্নতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বেশি প্রয়োজনমানুষের সব ইচ্ছা পূরণ করবে এআই: স্যাম অল্টম্যান।

 

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, ভবিষ্যতের এআই হবে অনেকটা ‘জাদুকরের দৈত্যের’ মতো। এই দৈত্য মানুষের যেকোনো ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে।

 

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, ওপেনএআই এমন এক শক্তিশালী সহকারী তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা মানবতার সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সাহায্য করবে। তবে কোন সমস্যার সমাধান করা হবে, তার সিদ্ধান্ত নেবেন ব্যবহারকারীরাই। 

 

অল্টম্যান আরো বলেন, এই প্রযুক্তির অসীম ক্ষমতা যেন সমবণ্টন হয় এবং তা প্রথম থেকেই বৃহত্তর মানবকল্যাণে কাজে আসে, সেটি তারা নিশ্চিত করতে চান।

 

ভবিষ্যতের এই এআই মডেলগুলো শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেবে না বা কনটেন্ট তৈরি করবে না। এগুলো স্বয়ংক্রিয়ভাবে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে স্বাধীনভাবে গবেষণা চালাবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা নতুন ওষুধ আবিষ্কার, উন্নত চিপ নকশা এবং অন্যান্য বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সাফল্য অত্যন্ত দ্রুততার সঙ্গে অর্জন করতে পারবেন।

 

ওপেনএআই-এর এই উদ্যোগ মূলত ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) তৈরির একটি উচ্চাভিলাষী লক্ষ্য। এটি এমন এক সিস্টেম যা সাধারণ মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। প্রযুক্তি জগতে এআই-এর নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। 

 

তবে অল্টম্যান বিশ্বাস করেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়েও মানবকল্যাণে এই প্রযুক্তির দ্রুত উন্নতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV
✖