ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: “তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল”—ক্ষোভ প্রকাশ চিত্রনায়ক সোহেল রানার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে ব্যাপক বেকারত্বের শঙ্কা: বিল গেটসের কঠোর সতর্কবার্তা আড়াইহাজার ভূমি অফিস: সেবার নামে দুর্নীতির আখড়া, দালাল চক্রের হাতে জিম্মি সাধারণ মানুষ জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো বৃদ্ধ আব্দুল করিমের: শেরপুরের শ্রীবরদীতে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন: ১১ বছরের সম্পর্ক ফেলে বিচারক উধাও! শেষ উইকেট জুটিতে শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা: তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' টঙ্গীতে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: পাল্টাপাল্টি মামলায় ভুক্তভোগী বাবাকে খুঁজছে পুলিশ হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে: দায়িত্বে সালাহউদ্দীন

বিশ্বকাপে মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে সেরা গোল কাবরালের

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 28 জুলাই 2026 10:06 পূর্বাহ্ন
বিশ্বকাপে মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে সেরা গোল কাবরালের

বিশ্বকাপে মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে সেরা গোল কাবরালের

স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬। টুর্নামেন্ট শেষ হলেও ব্যক্তিগত পুরস্কার ও অর্জনগুলো নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

 

সবচেয়ে আকর্ষণীয় ‘হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট’ জিতেছেন কেপ ভার্দের ২৩ বছর বয়সী ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল। রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে করা অসাধারণ একক নৈপুণ্যের গোলের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। 

 

মাঝমাঠ থেকে বল নিয়ে একাই আক্রমণে উঠে প্রথমে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে যান। এরপর বাঁকানো দুর্দান্ত শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। দর্শক ও বিশ্লেষকদের মুগ্ধ করা সেই গোলই শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

 

ফিফার আয়োজিত সমর্থকদের ভোটে কাবরালের এই গোলটি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও হুলিয়ান আলভারেজের গোলকে পেছনে ফেলে সেরা হয়। এর মাধ্যমে তিনি জেমস রদ্রিগেস, বেঞ্জামিন পাভার ও রিচার্লিসনের মতো আগের বিজয়ীদের কাতারে নাম লেখালেন।

 

পুরস্কার জয়ের পর কাবরাল বলেন, বলটি যখন জালের ওপরের কোণের দিকে যেতে দেখলাম, তখন নিজের কাছেই প্রশ্ন জেগেছিল আমি আসলে কী করে ফেললাম! বিশ্বাসই হচ্ছিল না। গোল করার পর উচ্ছ্বাসে কী ঘটছে, সেটিও ঠিকমতো বুঝে উঠতে পারেননি। আমি না ভেবেই দৌড় শুরু করেছিলাম। এরপরই উপলব্ধি করলাম, বিশ্বকাপে অসাধারণ একটি গোল করে ফেলেছি।


 
এই গোলের প্রশংসা করেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলোও। কাবরাল জানান, ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছেন, সেই মার্সেলো ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং জানিয়েছেন, তিনিও কাবরালের গোলের পক্ষেই ভোট দিয়েছেন।

 

মার্সেলোর বার্তার কথা জানিয়ে কাবরাল বলেন, তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণাদের একজন। তিনি লিখেছেন তোমার খেলা দেখে দারুণ লেগেছে, তুমি সত্যিই অসাধারণ খেলোয়াড়। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV
✖