ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: “তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল”—ক্ষোভ প্রকাশ চিত্রনায়ক সোহেল রানার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে ব্যাপক বেকারত্বের শঙ্কা: বিল গেটসের কঠোর সতর্কবার্তা আড়াইহাজার ভূমি অফিস: সেবার নামে দুর্নীতির আখড়া, দালাল চক্রের হাতে জিম্মি সাধারণ মানুষ জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো বৃদ্ধ আব্দুল করিমের: শেরপুরের শ্রীবরদীতে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন: ১১ বছরের সম্পর্ক ফেলে বিচারক উধাও! শেষ উইকেট জুটিতে শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা: তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' টঙ্গীতে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: পাল্টাপাল্টি মামলায় ভুক্তভোগী বাবাকে খুঁজছে পুলিশ হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে: দায়িত্বে সালাহউদ্দীন

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 28 জুলাই 2026 10:45 পূর্বাহ্ন
অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?

গেল কয়েকদিন ধরে গুঞ্জন চলছে ওয়ানডে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। একইসঙ্গে মিরাজের অধিনায়কত্ব নিয়ে হয়েছে সমালোচনা। এমন সময়ে অধিনায়কত্ব পরিবর্তনের খবর নতুন করে জানাল ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

 

শুরুতে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব পাওয়ার বিষয়ে জোরালো গুঞ্জন ছিল। তবে নতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এগিয়ে গিয়েছেন। যে কারণে ওয়ানডে ক্রিকেটে দায়িত্ব পেতে পারেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক রয়েছেন। মিরাজ ও লিটন ছাড়াও নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত।

আগামী (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা রয়েছে। বোর্ড পরিচালকদের সেই মিটিংয়ে অধিনায়ক ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি।

 

লিটনের অনুপস্থিতি হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়েতে সিরিজ জেতে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। সাবেক অধিনায়ক শান্তকে আবারো ওয়ানডে দলের অধিনায়ক করার কথা ভাবা হচ্ছিল। তবে সীমিত ওভারের অধিনায়ক ও লাল বলের অধিনায়ক আলাদা রাখতে লিটনই আপাতত এগিয়ে রয়েছেন। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV
✖