ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

ফতুল্লায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুলাই 2026 10:15 অপরাহ্ন
ফতুল্লায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফতুল্লায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় এক ব্যাংক কর্মকর্তা মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।  

 

রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যাংক কর্মকর্তার নাম আবুল হোসেন (৫৫)। তিনি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছন এলাকার বাসিন্দা। তিনি রজব আলীর ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন তার ছেলে রাজিনকে দেখতে ফতুল্লার স্টেডিয়াম সংলগ্ন একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে এসেছিলেন। ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার উদ্দেশ্যে লিংক রোড পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর ট্রাকচালক রুমান মোল্লা (২৩) ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং ট্রাকটি জব্দ করে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV