আসন্ন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা নির্বাচনী এলাকা। নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম শিকারী এলাকায় মোটরসাইকেল শোডাউন দিয়েছেন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলোতে শোডাউন দেন। এসময় তিনি এলাকায় বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন জনগণকে।
আসন্ন ইউপি নির্বাচনে তার দল বিএনপি থেকে মাসুম শিকারীকে মনোনয়ন দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। কারণ বিএনপির প্রতিটি আন্দোলন ও সংগ্রামে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। দল থেকে মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। বিজয়ী হয়ে তিনি ইউনিয়নে মাদক নির্মূলে কাজ করবেন। মাদক ও জুয়া মুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া এলাকা থেকে চিরতরে চুরি-ডাকাতি দমন করবেন এমনই আশ্বাস দিয়েছেন ভোটারদের।
কে এই মাসুম শিকারী?
মাসুম শিকারী গ্রামের নাম শ্রীনিবাসদী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন ত্যাগী নেতা। বিগত সরকারের আমলে তিনি বহুদিন কারাবরণ করেছেন। নির্যাতন, অত্যাচার সহ্য করেছেন। বিভিন্ন মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে। তিনি বিএনপির একজন নিপীড়িত ও নির্যাতিত নেতা। বর্তমানে তিনি আড়াইহাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
