ঢাকা , , , বঙ্গাব্দ
বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৫ জনের মৃত্যু

বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৫ জনের মৃত্যু

  • `
    Ashikul Islam
    Staff Reporter
  • আপলোড সময় : 05 জুন 2026 07:41:07 অপরাহ্ন
ছবির ক্যাপশন
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৫ জন মারা গেছেন। এদের মধ্যে একজন স্কুল পড়ুয়া ছাত্র অন্য চারজন কৃষক। শুক্রবার (৫ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, মাঠে কাজ করার সময় বরগুনায় এক কৃষক, মাঠ থেকে গরু আনতে গিয়ে পটুয়াখালী, শরীয়তপুর ও পিরোজপুরে তিন কৃষক এবং বরিশালে মাছের ঘেরে কাজ করতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। বরগুনায় বজ্রপাতের ঘটনায় মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক সদর উপজেলার ৬নম্বর বুড়িরচর ইউনিয়নের মো. সেকান্দরের ছেলে। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মস্তুকটানা নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মহিউদ্দিনের মৃত্যু হয়। পটুয়াখালীর দুমকি উপজেলায় ফসলের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক আরেক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর সরদার ওই এলাকার মৃত আয়নাল সরদারের ছেলে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুছা হাওলাদার ওই গ্রামের মৃত মুল্লুক চান হাওলাদারের ছেলে। পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের আরো এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পুরো শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর খান ওই গ্রামের ওয়াসিম খানের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Ashikul Islam

Ashikul Islam
Staff Reporter

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV