ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে
ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে
-
আপলোড সময় : 04 জুন 2026 07:30:49 অপরাহ্ন
ছবির ক্যাপশন
আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে অবৈধ লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এসময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। পরে মাইক্রোবাসচালক ও যাত্রীরা দ্রুতগামী ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে মাইক্রোবাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে পাশের খাদে ছিটকে পড়ে। মাইক্রোবাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শাহ আলম জানান, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা মাইক্রোবাসটি উদ্ধারের কাজ শুরু করেছে। এ ঘটনায় ট্রেনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা যায়নি। তবে, এ ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam
কমেন্ট বক্স