হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
-
আপলোড সময় : 05 জুন 2026 08:41:38 অপরাহ্ন
ছবির ক্যাপশন
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের একজন। তবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্তের তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৯ জন। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ জনের। এ নিয়ে মোট ৬১০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৯ হাজার ৫০৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৮ হাজার ১৫৪ জন।
নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam
কমেন্ট বক্স