জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ৯ শিশু-কিশোর
জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ৯ শিশু-কিশোর
-
আপলোড সময় : 05 জুন 2026 07:58:05 অপরাহ্ন
ছবির ক্যাপশন
টানা ৪১ দিন মসজিদের জামাতে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়াও ২৩ শিশু-কিশোর নামাজ আদায়ের চেষ্টায় সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা করা করেছে। ব্যাতিক্রমী এমন ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলায়।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ১০ থেকে ১৬ বছর বয়সী ৩২ জন শিশু-কিশোরকে এসব উপহার তুলে সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ‘আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন’এর সদস্যরা। এতে স্থানীয় প্রবাসীরা আর্থিক সহায়তা করেন।
আধারা মানবকল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্য পাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারী, অন্তর বেপারী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam
কমেন্ট বক্স