দূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত?
দূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত?
দূষণের দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার এই বৈশ্বিক তালিকা প্রকাশ করে। বুধবার সকালে তাদের লাইভ র্যাংকিং অনুযায়ী কাম্পালা ১ নম্বরে অবস্থান করছে।
আইকিউএয়ারের সূচকে আরো দেখা যায়, বৈশ্বিক দূষণের এই তালিকায় ১৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। আইকিউএয়ারের মানদণ্ডে দেশটির বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর পরেই ১৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।
এর পরেই অর্থাৎ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৩৪ পয়েন্ট। ১২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এছাড়া ১১৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে ইসরায়েলের জেরুজালেম ও মিশরের কায়রো।
তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা ১০৯ পয়েন্ট নিয়ে নবম এবং পাকিস্তানের করাচি ১০৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। শীর্ষ ১০টি শহরের বাতাসের মানই আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। অন্যদিকে তালিকার ১১ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের ডেনভারের বায়ুমান সূচক ৯৮ পয়েন্ট নিয়ে ‘মাঝারি’ অবস্থায় রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। এই সময়ে ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা এবং বিশেষ করে ফুসফুসের রোগীদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।