ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 11 মার্চ 2026 01:38 অপরাহ্ন
পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান। উল্লেখ্য, পাবনা-৩ আসনে নির্বাচনে জয়ী হন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার। এর আগে নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে ২৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV