ঢাকা , , , বঙ্গাব্দ
বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

  • `
    Ashikul Islam
    Staff Reporter
  • আপলোড সময় : 14 জুন 2026 11:54:04 পূর্বাহ্ন
ছবির ক্যাপশন
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে ভারতীয় এক চোরাকারবারি আহত হয়েছেন। কনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বিজিবি জানায়, শুক্রবার রাতে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় বিজিবির টহলদল দুই জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Ashikul Islam

Ashikul Islam
Staff Reporter

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV