হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু
-
আপলোড সময় : 10 জুন 2026 04:43:49 অপরাহ্ন
ছবির ক্যাপশন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে মৃত্যু হয়েছে ৬ শিশুর। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯ জন।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৪৭ জন। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৯২৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৮২ হাজার ২৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮৫ জন ও আক্রান্ত ৪৫ হাজার ১১০ জন।
নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam
কমেন্ট বক্স