ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

বাজেটে মানবিক বিষয়গুলো অর্ন্তভুক্ত করা হয়েছে

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 14 জুন 2026 12:45 অপরাহ্ন
বাজেটে মানবিক বিষয়গুলো অর্ন্তভুক্ত করা হয়েছে

বাজেটে মানবিক বিষয়গুলো অর্ন্তভুক্ত করা হয়েছে

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, মানবিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে বাজেট প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। বিকল্পধারা মহাসচিব আরো বলেন, বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে পারি। কেননা এখানে অনেক বেশি মানবিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। সে বিবেচনায় সরকারকে আমরা সাধুবাদ জানাতেই পারি। আশা করি, সরকার যোগ্য ও ডাইনামিক নেতৃত্বের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে। ওবায়দুর রহমান মৃধা বলেন, ঘোষিত বাজেট অভিনব কিন্তু বাস্তবায়ন কঠিন। সরকার বাজেটে সাধারণ মানুষদের কল্যাণের কথা ভেবেছে। জীবনধারণে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ওপর কর রেয়াত দিয়েছে, যা প্রশংসনীয়। ঘাটতি বাজেট দেওয়া অনেক দেশের জন্যই সাধারণ বাস্তবতা। বাংলাদেশের সমস্যা রাজস্ব আয় বাড়ানো এবং আদায়ে স্বচ্ছতা আনয়ন। বিকল্পধারা মহাসচিব বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে প্রশাসনিক দুর্নীতি রোধ এবং প্রশাসনে কার্যকর গতিশীলতা নিশ্চিত করা। তিনি বলেন, প্রশাসন দুর্নীতিমুক্ত না হলে সরকারের অনেক চেষ্টাই ব্যর্থ হতে বাধ্য।

আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV