ঢাকা , , , বঙ্গাব্দ
এক মাসে সড়ক দূর্ঘটনায় নিহত ৫৮৬ জন

এক মাসে সড়ক দূর্ঘটনায় নিহত ৫৮৬ জন

  • `
    Ashikul Islam
    Staff Reporter
  • আপলোড সময় : 13 জুন 2026 11:35:03 পূর্বাহ্ন
ছবির ক্যাপশন
গত মে মাসে সারাদেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭০৫ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৯ জুন স্বাক্ষরিত প্রতিবেদনটি ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়। বিআরটিএ জানিয়েছে, তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৪৮টি দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ২৮০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ৩৩টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৪১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। মে মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৮৯০টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ছিল মোটরকার বা জিপ ৩০টি, বাস বা মিনিবাস ১২১টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৮৩টি, পিকআপ ৪৪টি, মাইক্রোবাস ১৮টি, অ্যাম্বুলেন্স ৪টি, মোটরসাইকেল ১৭৮টি, ভ্যান ২৮টি, ট্রাক্টর ১৪টি, ইজিবাইক ২৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪০টি, অটোরিকশা ৫৪টি এবং ১৪৯টি অন্যান্য যানবাহন। যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৫৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোটরকার দুর্ঘটনায় বা জিপ ১০ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৫৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন, পিকআপ দুর্ঘটনায় ৩০ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন, ভ্যান দুর্ঘটনায় ১৬ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৮ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৩৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫০ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৬ জন।

নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Ashikul Islam

Ashikul Islam
Staff Reporter

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV