ঢাকা , , , বঙ্গাব্দ
একটি ফুটবল রেখে সব অনুশীলন সরঞ্জাম চুরি

একটি ফুটবল রেখে সব অনুশীলন সরঞ্জাম চুরি

  • `
    Ashikul Islam
    Staff Reporter
  • আপলোড সময় : 13 জুন 2026 11:52:19 পূর্বাহ্ন
ছবির ক্যাপশন
বিশ্বকাপ ফুটবলে এবারের আসরে প্রথম ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক চরম বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ফুটবল দল। ক্যানসাস সিটিতে থ্রি লায়ন্সদের মূল ক্যাম্পে পৌঁছানোর আগেই তাদের বিশ্বকাপ অনুশীলনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম বহনকারী গাড়ি ভেঙে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বুট ও বল চুরি হওয়ায় এই গুরুত্বপূর্ণ সেশনটি ব্যাহত হওয়ার ঝুঁকিতে পড়েছে। ফুটবল অ্যাসোসিয়েশন বর্তমানে ঠিক কী কী জিনিস চুরি গেছে তা খতিয়ে দেখছে। তবে আশঙ্কা করা হচ্ছে, চুরি যাওয়া মালামালের মধ্যে খেলোয়াড়দের অফিসিয়াল ম্যাচ বল ও বুট রয়েছে। ক্যানসাস সিটির ‘সোপ সকার ভিলেজ’ বেস ক্যাম্পে ফুটবলারদের সরঞ্জাম নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা বেশ কয়েকটি গাড়ির লক ভেঙে এই চুরির ঘটনা ঘটে। ডেইলি মেইল জানিয়েছে, চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে ‘মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল।’ নতুন ইংলিশ কোচ থমাস টুখেল এবং তাঁর পুরো স্কোয়াডের আজ শনিবার (১৩ জুন) বিকেলে ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, খেলোয়াড়রা পৌঁছানোর আগেই সব সরঞ্জাম মাঠে প্রস্তুত থাকার কথা ছিল। কিন্তু এই চুরির ফলে টুখেলের অনুশীলনের সূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। ক্যানসাস সিটি পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতেই তারা চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। এই ঘটনার তদন্তে তারা সরাসরি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ইতিমধ্যেই এই চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। বিশ্বকাপের মতো একটি মেগা ইভেন্টে অংশ নিতে আসা দলগুলোর নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার দাবি করেছিল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তবে টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই ক্যানসাস সিটির নিজস্ব কারাগার বা ডিটেনশন সেন্টার চালু করতে না পারার প্রশাসনিক ব্যর্থতার পর, এবার খোদ ইংল্যান্ড দলের ফুটবল সরঞ্জাম চুরির এই ঘটনা মার্কিন ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপকে আবারও বিশ্বমঞ্চে কাঠগড়ায় দাঁড় করাল।

নিউজটি আপডেট করেছেন : Ashikul Islam

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Ashikul Islam

Ashikul Islam
Staff Reporter

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV