ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: রাতে মাঠে নামছে ইংল্যান্ড-ফ্রান্স

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 18 জুলাই 2026 10:51 পূর্বাহ্ন
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: রাতে মাঠে নামছে ইংল্যান্ড-ফ্রান্স

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: রাতে মাঠে নামছে ইংল্যান্ড-ফ্রান্স

ফিফা বিশ্বকাপ- ২০২৬ এর সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয় ইংল্যান্ডের। আর স্পেনের সাথে হেরে যায় ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর রাতে মাঠে নামবে তারা।

 

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মায়ামিতে ফ্রান্সের মোকাবিলা করবে ইংল্যান্ড। 

 

তবে এই ম্যাচকে মোটেও গুরুত্বের সঙ্গে দেখছেন না ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। তার মতে, ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এমন ম্যাচ খেলতে নামা খেলোয়াড়দের জন্য একপ্রকার ‘অনাকাঙ্ক্ষিত দায়িত্ব।

 

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা সবকিছু দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো, এখন আমাদের এই ম্যাচ খেলতে হবে। ফ্রান্সের তুলনায় আমরা একদিন কম বিশ্রাম পেয়েছি, তবুও পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলবো।’

 

সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা, কিন্তু এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোল তাদের স্বপ্ন ভেঙে দেয়।

 

এমন হারে হতাশ হলেও দলের পারফরম্যান্সে গর্বিত টুখেল। তিনি বলেন, ‘আরেকটি বিশ্বকাপ খেলতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে ওঠা অবশ্যই বড় সাফল্য। বিশ্বের অনেক বড় ফুটবল শক্তি এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এটা নিঃসন্দেহে অর্জন। কিন্তু এই মুহূর্তে কেউ সেটা শুনতে চায় না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম।’


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV