ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: “তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল”—ক্ষোভ প্রকাশ চিত্রনায়ক সোহেল রানার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে ব্যাপক বেকারত্বের শঙ্কা: বিল গেটসের কঠোর সতর্কবার্তা আড়াইহাজার ভূমি অফিস: সেবার নামে দুর্নীতির আখড়া, দালাল চক্রের হাতে জিম্মি সাধারণ মানুষ জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো বৃদ্ধ আব্দুল করিমের: শেরপুরের শ্রীবরদীতে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন: ১১ বছরের সম্পর্ক ফেলে বিচারক উধাও! শেষ উইকেট জুটিতে শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা: তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' টঙ্গীতে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: পাল্টাপাল্টি মামলায় ভুক্তভোগী বাবাকে খুঁজছে পুলিশ হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে: দায়িত্বে সালাহউদ্দীন

শিক্ষা খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের আহ্বান

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 13 মার্চ 2026 04:31 অপরাহ্ন
শিক্ষা খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের আহ্বান

শিক্ষা খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের আহ্বান

দেশের শিক্ষা খাতের সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে’র সৌজন্য সাক্ষাৎ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে আগামীতে আরও কার্যকর ফলাফল নিশ্চিত করা জরুরি। বৈঠকে বাংলাদেশে শিক্ষার্থী ভর্তির সংখ্যায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাক্ষরতা, শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বলে উঠে আসে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং কর্মসংস্থানভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উভয়পক্ষ বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর গবেষণায় সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী ড. এহসানুল হক মিলন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিশ্বব্যাংকের অব্যাহত অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV
✖