ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

১১ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৮.৪ শতাংশ বৃদ্ধি

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 12 এপ্রিল 2026 09:04 অপরাহ্ন
১১ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৮.৪ শতাংশ বৃদ্ধি

১১ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৮.৪ শতাংশ বৃদ্ধি

এপ্রিল মাসের প্রথম ১১ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২১৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ২৯ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৭ হাজার ৪২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮১৪ মিলিয়ন মার্কিন ডলার।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV