ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজের সূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

ভাড়া বাসায় মাদক ব্যবসা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুলাই 2026 10:54 পূর্বাহ্ন
ভাড়া বাসায় মাদক ব্যবসা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

ভাড়া বাসায় মাদক ব্যবসা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নীলফামারীর ডিমলায় ভাড়া বাসা থেকে ১০৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। 

 

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মো সবুজ রহমান (৩১) ও তার স্ত্রী মোছা জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জিবন্নাহার বিথী ও সবুজ দম্পতি ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখানে তারা মাদক কারবারি করতেন। শনিবার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়া বাসায় অভিযান চালায়। পরে বাসা তল্লাশি করে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করেন। এসময়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়।

 

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV