ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: “তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল”—ক্ষোভ প্রকাশ চিত্রনায়ক সোহেল রানার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে ব্যাপক বেকারত্বের শঙ্কা: বিল গেটসের কঠোর সতর্কবার্তা আড়াইহাজার ভূমি অফিস: সেবার নামে দুর্নীতির আখড়া, দালাল চক্রের হাতে জিম্মি সাধারণ মানুষ জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো বৃদ্ধ আব্দুল করিমের: শেরপুরের শ্রীবরদীতে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন: ১১ বছরের সম্পর্ক ফেলে বিচারক উধাও! শেষ উইকেট জুটিতে শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা: তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' টঙ্গীতে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: পাল্টাপাল্টি মামলায় ভুক্তভোগী বাবাকে খুঁজছে পুলিশ হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে: দায়িত্বে সালাহউদ্দীন

ব্রাজিলের ত্রাণকর্তা: জিতলেন টানা ৩ ম্যাচসেরা পুরস্কার

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 25 জুন 2026 12:07 অপরাহ্ন
ব্রাজিলের ত্রাণকর্তা: জিতলেন টানা ৩ ম্যাচসেরা পুরস্কার

ব্রাজিলের ত্রাণকর্তা: জিতলেন টানা ৩ ম্যাচসেরা পুরস্কার

ফিফা বিশ্বকাপ-২০২৬ ব্রাজিলের ত্রাণকর্তা রূপে হাজির হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড রয়েছেন দারুণ ছন্দে। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচেই জিতেছেন ম্যাচসেরা পুরস্কার। এরই মধ্যে নিজের আধিপত্যের জানান দিয়েছেন তিনি।

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল ১-১ গোলে ড্র করলেও দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিনিসিয়ুস। এরপর হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে আক্রমণভাগে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল যখন নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে, তখনো ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস। ফলে টানা তৃতীয় ম্যাচেও তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

 

বিশ্বকাপের শুরু থেকেই ভিনিসিয়ুসের এই দুর্দান্ত ফর্ম ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নকআউট পর্বেও তিনি একই ছন্দ ধরে রাখতে পারলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরো উজ্জ্বল হতে পারে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV
✖