ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজের সূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা!

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 22 জুলাই 2026 01:18 অপরাহ্ন
এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা!

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা!

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের অন্যতম অনুষঙ্গ হচ্ছে রসালো সব ফল। জ্যৈষ্ঠ-আষাঢ়ের চড়া রোদে আম-কাঁঠালের মিষ্টি গন্ধ ম ম করে না -এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তবে সম্প্রতি ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। একটি সাধারণ কাঁঠালের দাম হাঁকা হয়েছে ১০ হাজার টাকা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। কোনো হীরা বা জহরত নয়, স্রেফ একটি কাঁঠালের দাম ১০ হাজার টাকা।

 

চলুন জেনে নেওয়া যাক এই ‘ভিআইপি কাঁঠাল’ ও ১০ হাজার টাকার ভেতরের আসল গল্প।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে প্রায় দুই মণ ওজনের বিশাল আকৃতির এই কাঁঠালকে নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল আকৃতির কাঁঠালটি দেখতে কয়েক দিন ধরে ভিড় করে উৎসুক মানুষ। শেষ পর্যন্ত নানা দরদামের পর কাঁঠালটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার বাড়িতে বিশাল আকৃতির কাঁঠালটি একনজর দেখতে স্থানীয়দের ভিড় লেগে আছে। কেউ ছবি তুলছেন, কেউ আবার কাঁঠালটির ওজন ও আকার নিয়ে আলোচনায় ব্যস্ত। স্থানীয়রা বলছে, কাঁঠালটির ওজন প্রায় দুই মণ হবে।

 

সনমান্দি গ্রামের বাসিন্দা আমিন মিয়া বলেন, এত বড় কাঁঠাল এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। বিশাল এই ফলের ওজন ও আকৃতি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। এমন একটি বিরল কাঁঠাল কাছ থেকে দেখতে পেরে সবাই আনন্দিত।

 

ছনকান্দা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর বলেন, খবর শুনে কাঁঠালটি দেখতে এসেছি। কাছ থেকে দেখে সত্যিই অবাক হয়েছি। ছবিতে যতটা বড় মনে হয়েছে, বাস্তবে তার চেয়েও অনেক বড়। এমন কাঁঠাল এই এলাকায় আগে দেখিনি।

 

এত বড় কাঁঠাল এই এলাকায় আগে খুব একটা দেখা যায়নি। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ কাঁঠালটি দেখতে আসে। পরে স্থানীয় ব্যবসায়ী নজরুল ১০ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন।

 

কাঁঠালের মালিক মোবারক মিয়া বলেন, আমার বাগানের গাছেই কাঁঠালটি ধরেছিল। শুরুতে এত বড় হবে তা ভাবিনি। পরে মানুষ দেখতে আসতে শুরু করলে বিষয়টি আলোচনায় আসে। অনেকেই কিনতে আগ্রহ দেখিয়েছেন। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করেছি।

 

ক্রেতা নজরুল বলেন, এত বড় কাঁঠাল জীবনে খুব কম দেখেছি। ব্যতিক্রমী হওয়ায় কাঁঠালটি কিনেছি। এটি শুধু ফল নয়, এলাকার মানুষের আগ্রহেরও একটি বিষয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV