ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুলাই 2026 10:27 পূর্বাহ্ন
মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

বিশ্বকাপ শেষে দেশের মাটিতে ফিরে বিশ্রামের বদলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সমালোচকদের জবাব দিতে খুব বেশি সময় নিলেন না এই তারকা।

 

ব্রাজিলের শীর্ষ লিগে গত রাতে শাপকোয়েন্সের বিপক্ষে মাঠে নামে সান্তোস। অবনমন অঞ্চলের শঙ্কায় থাকা দলটির জন্য ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই সামনে এসে দাঁড়ালেন নেইমার।

 

ম্যাচের শুরুতেই সতীর্থের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি। গোলের পর উদযাপনে দেখা যায় পোকার খেলার পরিচিত হাতের ইশারা। সমালোচকদের উদ্দেশে এ যেন ছিল এক নীরব বার্তা।

 

তবে ম্যাচ সহজ ছিল না। প্রথমার্ধের ধাক্কা সামলে শাপকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তখন মনে হচ্ছিল, নেইমারের প্রত্যাবর্তনের গল্পটা হয়তো হতাশাতেই শেষ হতে চলেছে।

 

কিন্তু শেষ বাঁশি বাজার আগে আবারও জ্বলে ওঠেন ব্রাজিলের সাবেক অধিনায়ক। ম্যাচের শেষ মুহূর্তে করা তাঁর দ্বিতীয় গোল সান্তোসকে এনে দেয় মূল্যবান এক পয়েন্ট। আর সেই সঙ্গে সমালোচনার উত্তরে আরো একবার কথা বলে তাঁর পা।

 

বিশ্বকাপ চলাকালে চোট ও ফিটনেসজনিত কারণে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি নেইমার। পরবর্তীতে কোপা সুদামেরিকানার একটি ম্যাচে অনুপস্থিত থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাঁকে ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

 

সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নেইমার বলেছিলেন, “আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে খেলিনি কারণ আমি মাত্র অনুশীলন শুরু করেছি। পরদিন আমার ছুটি ছিল।”

 

সমালোচকদের উদ্দেশে তাঁর কটাক্ষ ছিল আরো স্পষ্ট, “আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা শুধু সমালোচনাই করবে? নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকো।”


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV