ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: “তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল”—ক্ষোভ প্রকাশ চিত্রনায়ক সোহেল রানার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে ব্যাপক বেকারত্বের শঙ্কা: বিল গেটসের কঠোর সতর্কবার্তা আড়াইহাজার ভূমি অফিস: সেবার নামে দুর্নীতির আখড়া, দালাল চক্রের হাতে জিম্মি সাধারণ মানুষ জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো বৃদ্ধ আব্দুল করিমের: শেরপুরের শ্রীবরদীতে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন: ১১ বছরের সম্পর্ক ফেলে বিচারক উধাও! শেষ উইকেট জুটিতে শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা: তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' টঙ্গীতে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: পাল্টাপাল্টি মামলায় ভুক্তভোগী বাবাকে খুঁজছে পুলিশ হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে: দায়িত্বে সালাহউদ্দীন

পুরো বিশ্বকাপে মাত্র ১ গোল হজম করেছে স্পেন!

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 20 জুলাই 2026 11:04 পূর্বাহ্ন
পুরো বিশ্বকাপে মাত্র ১ গোল হজম করেছে স্পেন!

পুরো বিশ্বকাপে মাত্র ১ গোল হজম করেছে স্পেন!

ফিফা বিশ্বকাপ-২০২৬ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। ফুটবল ইতিহাসের পাতায় নতুন করে নিজেদের নাম লেখেন স্প্যানিশরা। তবে শুধু শিরোপা জয়ই নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে এক অবিশ্বাস্য রেকর্ডের মালিকও হয়েছে লা রোহারা।

 

পুরো টুর্নামেন্টে মোট ৮টি ম্যাচ খেলেছে স্পেন। আর এই আট প্রতিপক্ষের বিপক্ষে মাঠে খেলতে নেমে হজম করেছে মাত্র ১টি গোল! বিশ্বকাপের ইতিহাসে এটিই কোনো বিজয়ী দলের পক্ষে সর্বনিম্ন গোল হজম করে শিরোপা জেতার রেকর্ড।

 

এর আগে কোনো বিশ্বকাপজয়ী দলের সর্বনিম্ন গোল হজম করার রেকর্ডটি ছিল ২ গোলের। তিনটি দল যৌথভাবে এই রেকর্ডের অধিকারী ছিল। সর্বপ্রথম এই রেকর্ডটি গড়েছিল ফ্রান্স। ১৯৯৮ সালের বিশ্বকাপে মাত্র দুটি গোল হজম করেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর ২০০৬ সালে ইতালি ও ২০১০ স্পেনও এই রেকর্ডের ভাগিদার হয়।

 

পূর্বের এই দলগুলো প্রতিটি ৭টি করে ম্যাচ খেলেছিল। তবে ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে একটি অতিরিক্ত ম্যাচ খেলা সত্ত্বেও স্পেন পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে মাত্র একবারই তাদের জালে বল পাঠাতে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কেটেলারে একমাত্র খেলোয়াড় হিসেবে স্পেনের বিপক্ষে গোল করতে সক্ষম হয়েছিলেন।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV
✖