বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের জাত চিনিয়েছে আর্জেন্টিনা। আভাস দিয়েছে শিরোপার অন্যতম দাবিদার তারা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নতুন অপেক্ষা।
সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টায় এই খেলা শুরু হবে। এদিকে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। তাই আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে অস্ট্রিয়ার আত্মবিশ্বাসও তুঙ্গে।
প্রথম ম্যাচে হ্যাটট্রিক সহ জয়ের নায়ক ছিলেন মেসি। অন্যদিকে অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, ফলে দুই দলের এই মুখোমুখি লড়াইটি হতে যাচ্ছে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ এক দ্বৈরথ।
এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচ।
