ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: “তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল”—ক্ষোভ প্রকাশ চিত্রনায়ক সোহেল রানার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে ব্যাপক বেকারত্বের শঙ্কা: বিল গেটসের কঠোর সতর্কবার্তা আড়াইহাজার ভূমি অফিস: সেবার নামে দুর্নীতির আখড়া, দালাল চক্রের হাতে জিম্মি সাধারণ মানুষ জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো বৃদ্ধ আব্দুল করিমের: শেরপুরের শ্রীবরদীতে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন: ১১ বছরের সম্পর্ক ফেলে বিচারক উধাও! শেষ উইকেট জুটিতে শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা: তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' টঙ্গীতে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার: পাল্টাপাল্টি মামলায় ভুক্তভোগী বাবাকে খুঁজছে পুলিশ হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে: দায়িত্বে সালাহউদ্দীন

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 24 সেপ্টেম্বর 2026 09:23 পূর্বাহ্ন
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সিলেট প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানি পাল এবার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিউটি রানি পাল।

বিউটি রানি পাল ছাড়াও তালিকায় রয়েছেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

যেভাবে আলোচনায় আসেন বিউটি রানি

গত ২৩ জুলাই বিউটি রানি পাল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছিল ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি নানা ধরনের ট্রলের শিকার হন। তবে এর প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা একই গানকে প্রতীকী প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন।

সমালোচনার মধ্যেও যারা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন বিউটি রানি। তিনি দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

এর আগেও পেয়েছেন স্বীকৃতি

বিউটি রানি পাল এর আগেও শিক্ষকতায় সাফল্যের স্বীকৃতি পেয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিউটি রানি বর্তমানে ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসার পর এবার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

সামালা টিভি — দেশ ও মানুষের কথা বলে...


আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV
✖