ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আবারও থামিয়ে দেবে আন্তর্জাতিক বিমান চলাচল?

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 11 মার্চ 2026 01:34 অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আবারও থামিয়ে দেবে আন্তর্জাতিক বিমান চলাচল?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আবারও থামিয়ে দেবে আন্তর্জাতিক বিমান চলাচল?

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে জার্মানির বড় বিমান সংস্থা লুফথানসা। তাদের মতে, চলমান সংঘাতের কারণে বিমান চলাচল খাত এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। লুফথানসা জানিয়েছে, এই পরিস্থিতি আবারও দেখিয়ে দিচ্ছে যে ভূরাজনৈতিক অস্থিরতার সামনে বিমান চলাচল ব্যবস্থা কতটা নাজুক হয়ে পড়তে পারে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, কোভিড মহামারীর পর এই যুদ্ধ বিমান চলাচল শিল্পের জন্য সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছে। কারণ সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত দুবাই, দোহা বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে অনেক ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। লুফথানসার প্রধান নির্বাহী কর্মকর্তা কার্স্টেন স্পোহর বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আবারও প্রমাণ করে যে বিমান চলাচল ব্যবস্থা কতটা অরক্ষিত এবং এটি কতটা নাজুক অবস্থায় রয়েছে। তবে তার মতে, অতীতের অভিজ্ঞতার কারণে এই শিল্প এখন আগের তুলনায় সংকট মোকাবিলায় কিছুটা বেশি স্থিতিস্থাপক হয়েছে। লুফথানসা গ্রুপ আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলি এবং বিশ্ব অর্থনীতির ওপর এর ভূরাজনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদী পূর্বাভাসকে আরও অনিশ্চিত করে তুলছে। ফলে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিমান চলাচলের সময়সূচি নির্ধারণ করাও কঠিন হয়ে উঠছে। সংবাদ সূত্রঃ আল জাজিরা

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV