ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া''

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 13 মার্চ 2026 04:47 অপরাহ্ন
ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া''

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া''

ক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন’ হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে যে তথ্য পাওয়া যাবে তা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, ‘ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে—এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্বনেতা লাভবান হচ্ছেন, তাদের একজন হলেন পুতিন।’

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV