ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ঢাবির জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

তিন ব্লকবাস্টারের সিক্যুয়েল নিয়ে আবারও পর্দায় শোয়ার্জনেগার অনলাইন ডেস্ক

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 13 মার্চ 2026 04:28 অপরাহ্ন
তিন ব্লকবাস্টারের সিক্যুয়েল নিয়ে আবারও পর্দায় শোয়ার্জনেগার  অনলাইন ডেস্ক

তিন ব্লকবাস্টারের সিক্যুয়েল নিয়ে আবারও পর্দায় শোয়ার্জনেগার অনলাইন ডেস্ক

আশির দশকের অন্যতম জনপ্রিয় তারকা ও অ্যাকশন কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগারকে এখন আর নিয়মিত পর্দায় দেখা যায় না। ৭৯ বছর বয়সী এই অভিনেতা কাজ করেন বেছে বেছে। সে সব কাজেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে নেই তিনি। বিশ্বজুড়ে তার আশির দশকের ক্ল্যাসিক সিনেমাগুলো এখনও দারুণ জনপ্রিয়। সেগুলো নিয়ে ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন শোয়ার্জনেগার। আশির দশকের অন্যতম তিন ব্লকবাস্টার সিনেমা ‘কোনান’, ‘কমান্ডো’ ও ‘প্রেডিটর’ এর নতুন পর্ব তৈরি করছেন তিনি। শোয়ার্জনেগার জানান, প্রেডিটর নিয়ে আরও সিনেমা তৈরি করা হয়েছে। সিনেমার পরিচালক ড্যান ট্র্যাকটেনবার্গ খুবই ভালো কাজ করেছে। এখন সে চায় আমি যেন পরবর্তী ‘প্রেডিটর’ এ অভিনয় করি। ফক্স স্টুডিওসও আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে- আমরা চাই আপনি প্রেডিটর-এ অভিনয় করুন, আমাদের কাছে আপনার জন্য কমান্ডো টু-র ও একটি স্ক্রিপ্ট আছে। দ্য হলিউড রিপোর্টার নিশ্চিত করেছে শোয়ার্জনেগারের আরেক জনপ্রিয় সিনেমা কোনান এর সিক্যুয়েলের খবর। কোনানের নতুন সিনেমা ‘কিং কোনান’ নিয়ে ভক্তদের শোয়ার্জনেগার বলেন, দারুণ একটা কাহিনী, যেখানে কোনানের বয়স ৪০ হয়ে গেছে ও সে তার সাম্রাজ্য নিয়ে বেশ আত্মতুষ্টিতে ভুগছে। ধীরে ধীরে নিজের সাম্রাজ্য থেকে তাকে নির্বাসনে পাঠানো হয়। তিনি জানান, সিনেমায় ভায়োলেন্স, জাদু ও স্পেশাল এফেক্টের অনেক ব্যবহার আছে। স্টুডিওগুলো সাধারণত এইসব সিনেমায় প্রচুর অর্থ খরচ করে। যে কারণে আমি সিনেমাগুলোতে কাজ করতে মুখিয়ে আছি। শোয়ার্জনেগার আরও জানিয়েছেন যে, ‘কিং কোনান’ পরিচালনা করবেন ক্রিস্টোফার ম্যাককোয়েরি। যিনি এর আগে টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের চারটি সিনেমা পরিচালনা করেছেন। ‘কোনান’ কমিকস অবলম্বনে প্রথম সিনেমা ‘কোনান দ্য বারবেরিয়ান’ মুক্তি পায় ১৯৮২ সালে। ব্যবসাসফল এই সিনেমা দিয়েই হলিউডের সেরা তারকাদের একজন হয়ে ওঠেন আর্নল্ড শোয়ার্জনেগার। এর দুই বছর পর আসে ‘কোনান দ্য ডেস্ট্রয়ার’। এটিও বক্স অফিসে হিট হয়। ১৯৮৫ সালে মুক্তি পায় ‘কমান্ডো’। ব্লকবাস্টার এই সিনেমার এখন পর্যন্ত কোনো সিক্যুয়েল নির্মাণ করা হয়নি। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘প্রেডিটর’ হিট হওয়ার পাশাপাশি জন্ম দেয় নতুন সিনেমা ফ্র্যাঞ্চাইজের। যার অধীনে নির্মিত হয়ে আটটি সিনেমা ও একাধিক ভিডিও গেম। মূল পর্ব ছাড়া কোনোটিতেই দেখা যায়নি শোয়ার্জনেগারকে। ২০১৯ সালের ‘টারমিনেটর ডার্ক ফেইট’ সিনেমায় সবশেষ কোনো কেন্দ্রীয় চরিত্রে বড় পর্দায় অভিনয় করেছেন তিনি। নতুন প্রজন্মের জন্য নেটফ্লিক্সে ‘ফুবার’ সিরিজ নিয়ে হাজির হন ২০২৩ সালে। ১৬ এপিসোডের এই সিরিজের পর আর অভিনয়ে দেখা যায়নি তাকে।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV