ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গর্হিত অন্যায় : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 14 মার্চ 2026 10:29 অপরাহ্ন
যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গর্হিত অন্যায় : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গর্হিত অন্যায় : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত মৃত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব আনায়ন এবং প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদসহ লাখো মা-বোনের সম্ভম ও মুক্তিকামী মানুষের ত্যাগের সঙ্গে বিশ্বাস ঘাতকতার শামিল বলে জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। আজ শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, এই শোকপ্রস্তাব গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধে গণহত্যাকে অস্বীকার করা ও গণহত্যাকারীদের ইতিহাসের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, নতুন সরকারের প্রধান দলটি ভোটের পূর্বে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার অঙ্গীকার করে যুদ্ধাপরাধীদের পরাজিত করতে জনগণের সামনে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু পার্লামেন্টের প্রথম অধিবেশনে নজিরবিহীনভাবে গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব লিপিবদ্ধ করার এক গর্হিত অন্যায় করা হয়েছে। মহান সংসদে মুক্তিযুদ্ধের ইতিহাসের পরম্পরা সত্যটি ঠিক রাখতে শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম এক্সপাঞ্জ করার জোর দাবি জানায় ওয়ার্কার্স পার্টি।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV