ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

তৌসিফের ‘চক্র ২’ দেখে কী বলছেন দর্শক

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 08 এপ্রিল 2026 07:38 অপরাহ্ন
তৌসিফের ‘চক্র ২’ দেখে কী বলছেন দর্শক

তৌসিফের ‘চক্র ২’ দেখে কী বলছেন দর্শক

তৌসিফ মাহবুবের প্রথম ওয়েব সিরিজ ‘চক্র -’। এবারের ঈদুল ফিতরে মুক্তি পায়েছে মনস্তাত্ত্বিক রহস্যঘেরা ‘চক্র’ এর দ্বিতীয় কিস্তি। ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ‘চক্র-২’ গল্পের তারকাদের উপস্থিতি যেন শুরু থেকেই টেনে রেখেছে দর্শকদের। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী থ্রিলার এটি, আবার কেউ বলছেন—দেখা শেষ করেও এর ঘোর কাটছে না। বিশেষ করে ডার্ক থ্রিলারপ্রেমীদের কাছে ‘চক্র ২’ হয়ে উঠেছে এক ধরনের ‘মাস্ট ওয়াচ’। দর্শকদের অনেকেই মনে করছেন, পুরো সিরিজ জুড়ে এককভাবে দৃষ্টি কাড়েন তৌসিফ মাহবুব। পরিচালক ভিকি জাহেদের নির্মাণেও এসেছে আলাদা মাত্রা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, সহিংসতার দৃশ্য এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার উপস্থাপন দর্শকদের নাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে বেশিরভাগ দর্শক বলছেন, সব আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রটি। এই চরিত্রে তৌসিফের রূপান্তর, লুক এবং মানসিক ভাঙনের প্রকাশ দর্শকদের মধ্যে তৈরি করেছে ভিন্ন এক প্রতিক্রিয়া। অনেকেই এটিকে তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী অভিনয় হিসেবে দেখছেন। সিরিজটি দেখে মো. সেজান আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘কি ছিল এইটা! এক কথায় অসাধারণ।’ মারিয়া গোমস লিখেছেন, ‘অপেক্ষার অবসান হলো। তৌসিফ দা, তুমি ফাটিয়ে দিয়েছো।’ দর্শকদের ভাষ্য অনুযায়ী, চরিত্রটির ভয়ংকর উপস্থিতি ও অভিব্যক্তি ছিল গভীর এবং অস্বস্তিকর—যা সহজে ভোলার নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ড. হুমায়ূন’কে ঘিরে তৈরি হচ্ছে নানা মিম, রসিক ছবি ও কার্টুন, যা সিরিজটির জনপ্রিয়তাকে আরও ছড়িয়ে দিচ্ছে। সিরিজটি নিয়ে তৌসিফ সমকালকে বলেন, ‘মুক্তির আগ পর্যন্ত খানিকটা নার্ভাস ছিলাম। কিন্তু মুক্তির পর বিষয়টা ভিন্ন হয়েছে। দেশ-বিদেশ থেকে যারা সিরিজটি দেখেছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন। পরিচিত অনেক মানুষ ফোন করে তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন। বিশেষ করে বিদেশ থেকে প্রচুর ফোন পাচ্ছি। অনেকে এমনও এসএমএস করেছেন, তারা একসঙ্গে ‘চক্র’ ও ‘চক্র-২’ দেখার কথা বলেছেন। এটা অনেক আনন্দের বিষয়। এমন প্রতিক্রিয়া সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ৮ পর্বের এই সিরিজটিতে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি ও শাওন।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV