ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ধানমন্ডি লেকে এআইইউবি শিক্ষার্থীদের জীববৈচিত্র্যের পাঠ

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 12 এপ্রিল 2026 09:03 অপরাহ্ন
ধানমন্ডি লেকে এআইইউবি শিক্ষার্থীদের জীববৈচিত্র্যের পাঠ

ধানমন্ডি লেকে এআইইউবি শিক্ষার্থীদের জীববৈচিত্র্যের পাঠ

রাজধানীর ধানমন্ডি লেকের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘বায়োডাইভারসিটি ওয়াক’ বা জীববৈচিত্র্য পদযাত্রার আয়োজন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ‘প্রকৃতির মাঝে শিক্ষা—জীববৈচিত্র্য পদযাত্রার মাধ্যমে শিখন ও চর্চার সমন্বয়’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনটির নেতৃত্ব দেন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সোমা। এতে আরও অংশ নেন দেশবরেণ্য প্রকৃতিবিদ, স্থপতি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন শিক্ষার্থীদের হাতে-কলমে দেশীয় গাছ ও ফুল চেনান। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না; জীববৈচিত্র্য রক্ষায় দেশীয় প্রজাতির উপস্থিতি নিশ্চিত করা অপরিহার্য। দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার উদ্ভিদ প্রজাতি থাকলেও নগর পরিকল্পনায় তাদের যথাযথ স্থান দেওয়া হয় না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিজ্যুয়াল আর্টিস্ট কামরুজ্জামান স্বাধীন পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষদের সম্পৃক্ত করে বিভিন্ন শিল্পকর্ম করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের শোনান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন স্থাপত্য ও নগর পরিকল্পনার মাধ্যমে প্রকৃতি ও মানুষের ভারসাম্য রক্ষার উপায় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পরিবেশ সাংবাদিকতায় অভিজ্ঞ তিন জ্যেষ্ঠ সাংবাদিক শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধানের কৌশল শেখান। সাংবাদিক সাদিকুর রহমান মিথুন ও মোস্তফা ইউসুফ দেখান, কীভাবে নীতিমালার ফাঁকফোকর ব্যবহার করে পরিবেশ দূষণকারীদের শনাক্ত ও জবাবদিহিতার আওতায় আনতে হয়। শামসুর রহমান আদিল ঢাকার স্থানীয় পরিবেশগত সমস্যাগুলো নিয়ে আলোকপাত করেন। মূলত প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করতেই এআইইউবি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV