ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবো: পরীমণি

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 16 জুলাই 2026 10:45 পূর্বাহ্ন
আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবো: পরীমণি

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবো: পরীমণি

ফুটবল বিশ্বকাপ নিয়ে দর্শক, সমর্থকদের মধ্যে এখন উত্তেজনা টান টান। রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ইংল্যান্ড। যখন এই হাইভোল্টেজ ম্যাচটি চলমান, ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত শপথ করে বসলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা দলের কট্টর এই সমর্থক ঘোষণা দিয়েছেন, তার প্রিয় দল কাপ জিতলেই তিনি আবারো বিয়ে করবেন।

 

ম্যাচ চলাকালীন নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। সেখানে লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’ স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। 

 

মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ৮৩ হাজার প্রতিক্রিয়া এবং ২২ হাজার শেয়ার হয়েছে। কিন্তু পোস্টের মন্তব্যঘর বন্ধ রাখেন নায়িকা।

 

খেলা শেষে এই নায়িকা আরো একটি পোস্ট দেন। ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি কেইনের ছবি দিয়ে ক্যাপশন লিখেন- ‘হ্যারি কেইন তুমি পারলে না আমার বিয়ে ঠেকাতে।’ এই পোস্টটিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। এখানে বর্তমানে রিয়েকশন ১ লাখ ৫১ হাজার এবং শেয়ার ১৫ হাজার।

 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয় বলে শোনা যায়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশিদিন। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

 

বর্তমানে ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে ঘিরেই পরীমণির পুরো জগৎ। সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের মানুষ করার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি। জীবনের এমন একটি পর্যায়ে এসে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার নতুন করে বিয়ের এই ঘোষণা ভক্তদের মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV