ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ঢাবির জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 07 জুলাই 2026 09:58 পূর্বাহ্ন
ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

গত মাসের শেষের দিকে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। যাতে ব্যাপক পরিমাণ ক্ষয়-ক্ষতি ও প্রাণহানি ঘটে। এতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আরো অন্তত ১৮ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

 

মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ বলেন, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া আরো অন্তত ১৭ হাজার ৮৫৪ জন গৃহহীন হয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা জুড়ে ৮০টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ জন আশ্রয় নিয়েছেন।

 

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প কারাকাস, লা গুয়াইরা এবং আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। এতে আনুমানিক ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

 

দেশটিতে এখন নতুন করে স্বাস্থ্যসংকট দেখা দিতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, হাজার হাজার বাস্তুচ্যুত ভেনেজুয়েলার নাগরিক জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অথবা খোলা আকাশের নিচে বিশুদ্ধ পানির সুবিধা ছাড়াই অবস্থান করছেন। হাজার হাজার মানুষ চিকিৎসাবিহীন আঘাত এবং সংক্রামক রোগে ভুগছেন। বর্তমানে দেশটির স্বাস্থ্যব্যবস্থা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

 

কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিয়ো কোভা বলেন, দীর্ঘ সময় ধরে দুর্যোগকবলিত পরিবেশে থাকা মানুষের মধ্যে অদূর ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা ইতোমধ্যেই একটি জটিল মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছি। সামনে আমাদের আরও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু সংক্রমণের ঝুঁকির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগও ক্রমেই বাড়ছে।

সূত্র: আল জাজিরা 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV