ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ঢাবির জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের বাঁচার আকুতি

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 25 জুন 2026 05:45 অপরাহ্ন
ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের বাঁচার আকুতি

ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের বাঁচার আকুতি

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে ভেনেজুয়েলায়। স্থানীয় সময় বুধবার পরপর দুটি ৭ মাত্রারও বেশি ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়েছে। সেগুলোর ভেতর আটকা পড়েছেন অসংখ্য মানুষ। তারা ধ্বংসস্তূপ থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন।

 

ভূমিকম্পের কবলে পড়েছিলেন দেশটির রাজধানী কারাকাসের ২৫ বছর বয়সী বাসিন্দা আলেজান্দ্রো রুইজ গার্সিয়া। তিনি বলেছেন, ভূমিকম্প আঘাত হানার এক সেকেন্ডেরও কম সময় আগে গুগলে তিনি সতর্ক বার্তা পান। এর ঠিক সঙ্গে সঙ্গে অত্যন্ত ভয়ঙ্করভাবে সবকিছু কাঁপতে থাকে। তিনি নিজে বেঁচে গেলেও তার আত্মীয় ও প্রতিবেশীরা ভবনের নিচে চাপা পড়েন।

 

আলজাজিরাকে আলেজান্দ্রো বলেছেন, “সবকিছু ধসে পড়ছিল, যা আপনি অনুভব করতে পারবেন। আমি আমার বাড়ির একটি দেওয়ালে ফাটল দেখি। এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল। ভূমিকম্প হওয়ার সময় বিমানের ইঞ্জিনের মতো শব্দ হচ্ছিল। আমি আমার পরিবার ভবন থেকে নিরাপদে বের হয়ে যেতে সমর্থ হই। কিন্তু বাইরে দেখি অনেক ভবন ধসে পড়েছে।”

 

তিনি আরো বলেছেন, “যখন আমি আমার দাদিকে আনতে যাচ্ছিলাম। আশপাশের ভবনগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দেখে মনে হচ্ছিল এটি কোনো যুদ্ধক্ষেত্রের ছবি। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। আমি শুনতে পাচ্ছিলাম, যারা আটকা পড়েছেন তারা বের হওয়ার জন্য চিৎকার ও শব্দ করছিলেন। ধ্বংসস্তূপের চিত্র ধীরে ধীরে সামনে আসছে। আর নতুনগুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর।”

 

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV