ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 01 জুলাই 2026 09:54 পূর্বাহ্ন
এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

ভারতের রাজস্থানে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর স্লিপার বাসসহ ট্রাকটিকে আগুন ধরে যায়। এ ঘটনায় সাতজন নিহত এবং ২২ জন যাত্রী আহত হয়েছেন।

 

বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। বাসটি প্রথমে একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যানবাহন দুটি ভয়াবহ আগুনে জ্বলছে এবং যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার যাত্রীরা নিচে ছিটকে পড়েন। এ সময় পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা যান।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। বাসটির অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছেন। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

 

স্থানীয়দের দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ভর্তি ছিল। ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

 

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এছাড়া আহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজও চলছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV