ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

গোসলে নেমে পাঁচ বোনের মৃত্যু, শোকে স্তব্ধ চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 28 আগস্ট 2026 09:58 অপরাহ্ন
গোসলে নেমে পাঁচ বোনের মৃত্যু, শোকে স্তব্ধ চাঁপাইনবাবগঞ্জ  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

গোসলে নেমে পাঁচ বোনের মৃত্যু, শোকে স্তব্ধ চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত পাঁচ শিশু পরস্পরের মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।

নিহতরা হলো—চর চাকলা গ্রামের মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সুযোগে শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত পদ্মার শাখা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পাঁচ শিশুরই মৃত্যু হয়।

দুই সন্তান হারিয়ে অসহায় মা

নিহত সুমাইয়া ও সুরাইয়ার মা খাতিজার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কোলে একমাত্র জীবিত সন্তান হুমাইরাকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

খাতিজা বলেন, “হুমাইরা এখন আমার একমাত্র সন্তান। পেটের দায়ে তার বাবা বিদেশে। আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব? আমার বড় দুই সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল।”

নিহত দুই শিশুর বাবা নিজামুল হক রাজমিস্ত্রির কাজের জন্য বিদেশে অবস্থান করছেন। সন্তানদের মৃত্যুর খবর পেলেও তিনি জানাজায় অংশ নিতে পারেননি।

নিজামের বাবা ওমর আলী পান্নাও শোকে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ছেলের দুই সন্তান একসঙ্গে মারা গেছে—এখন বিদেশে থাকা ছেলেকে কীভাবে এই শোকের কথা বোঝাবেন, সেটিই তিনি বুঝতে পারছেন না।

নদীতে গোসল করতে গিয়ে মর্মান্তিক পরিণতি

স্বজন তৌহিদ আলম জানান, শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেননি। পরে পানিতে ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুতে চর চাকলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

দেবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ গ ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ জানান, পদ্মার শাখা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌ পুলিশ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা জানিয়েছে।

প্রশাসনের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এত অল্প বয়সী পাঁচ শিশুর একসঙ্গে প্রাণহানির ঘটনায় প্রশাসন গভীরভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এবং প্রশাসন তাদের পাশে রয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাঁচ শিশুর প্রাণহানিতে পুরো চর চাকলা গ্রাম এখন শোকে স্তব্ধ। স্বজনদের একটাই প্রশ্ন—একসঙ্গে পাঁচটি নিষ্পাপ প্রাণের এই মৃত্যু কীভাবে মেনে নেবেন তারা?

সামালা টিভি | বিশেষ প্রতিবেদন


আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV