ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ইরানি জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়ে যা বলল চীন

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 20 এপ্রিল 2026 03:48 অপরাহ্ন
ইরানি জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়ে যা বলল চীন

ইরানি জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়ে যা বলল চীন

যুক্তরাষ্ট্র কর্তৃক গুলি করে একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘জোরপূর্বক আটক’ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সকল পক্ষকে দায়িত্বশীলভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি সংবেদনশীল ও জটিল। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে বিরত থাকা এবং প্রণালীটি দিয়ে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা। এর আগে, যুক্তরাষ্ট্র জানায় যে তারা একটি ইরানি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়ে সেটিকে আটক করেছে, যেটি ইরানের বন্দরগুলোতে তাদের অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। ইরানের সামরিক বাহিনী জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা এটিকে ‘মার্কিন সামরিক বাহিনীর সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ওই ইরানের পতাকাবাহী কার্গো জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV