ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন

খাগকান্দা ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 15 জুলাই 2026 11:14 অপরাহ্ন
খাগকান্দা ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান

খাগকান্দা ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান

আসন্ন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১১নং খাগকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা নির্বাচনী এলাকা। খাগকান্দা ইউনিয়নের জামায়াতে ইসলামী চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাওলানা মো. মিজানুর রহমান ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।


বুধবার (১৫ জুলাই) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্থানীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন।


সভায় মুফতি মাওলানা মো. মিজানুর রহমান বলেন, খাগকান্দা ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশাগুলো পূরণ করতে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা পালন করতে চাই। নাগরিক সেবা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করতে চাই।

 

বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত শুনছেন। নির্বাচিত হলে জনগণের অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।

 

ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মুফতি মাওলানা মো. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাদের অনেকের দাবি, সুখে-দুঃখে এবং প্রয়োজনে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান, যা তাকে এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্য করে তুলেছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগকান্দা ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলী আজগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. মোতাহার হোসাইন ভূইয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন ও হাইজাদী ইউনিয়ন শাখার সেক্রেটারি কাজী জাকারিয়া।  

  
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আড়াইহাজার উপজেলার ১১নং খাগকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মুফতি মাওলানা মো. মিজানুর রহমানকে মনোনিত করা হয়েছে। মিজানুর রহমান একজন বিশিষ্ট ব্যাবসায়ী ও ইসলামী বক্তা।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
Mollah Liakat Hossain | CEO
Helpline Number: +8801974-973418
LIVE TV