ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ঢাবির জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

লিবিয়ায় নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশী ৫০ জন নিখোঁজ

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 16 জুলাই 2026 01:01 অপরাহ্ন
লিবিয়ায় নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশী ৫০ জন নিখোঁজ

লিবিয়ায় নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশী ৫০ জন নিখোঁজ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জন নিখোঁজ হয়েছেন।

 

গত মঙ্গলবার পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক শহরের কাছে ঘটেছে এ ঘটনা। 

 

পূর্ব লিবিয়া কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তোব্রুক শহর থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী নিয়ে ইতালির উপকূলের উদ্দেশে রওনা হয় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেটি ডুবে যায় এবং যাত্রীদের বেশিরভাগই সাগরের স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে আসতে সক্ষম হন। জীবিত ওই ১০ জন যাত্রীকে দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে। 

 

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার উপকূল থেকে সাগরপথে ইউরোপে যাত্রার পথে যেসব নৌকাডুবির ঘটনা ঘটেছে, গত মঙ্গলবারের ঘটনা সেসবের মধ্যে সর্বশেষ। এর আগে গত মাসে লিবিয়ার উপকূলে একটি অভিবাসনপ্রত্যাশী যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

 

গত প্রায় এক দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে; এর ফলে লিবিয়ার উকূল হয়ে উঠেছে নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী এবং মানবপাচারকারীদের কেন্দ্র। অত্যন্ত বিপদসঙ্কুল এই যাত্রায় নৌকাডুবে যাত্রীদের নিহত বা নিখোঁজ হওয়া একটি নিয়মিত দুর্ঘটনা।

 

জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্য অনুসারে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে নিখোঁজ হয়েছেন ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী যাত্রী। নিখোঁজ এই যাত্রীরা সবাই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর নাগরিক এবং তাদের সবারই গন্তব্য ছিল ইউরোপ।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV