ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুলাই 2026 10:10 পূর্বাহ্ন
মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছে মার্কিনিরা।

 

রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

 

নিউইয়র্ক টাইমস বলেছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়। এরপরই গত সপ্তাহের শেষ দিকে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

 

গত শুক্রবার ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে তারা বিমান হামলা জোরদার করবেন। কিন্তু শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

 

সংশ্লিষ্ট দুটি সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে বলেন তারা চাইলে ইরানের বিরুদ্ধে বড় হামলা চালাতে পারেন। কিন্তু এর প্রভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের কাছে যে ইন্টারসেপ্টর আছে সেগুলো শেষ হয়ে যেতে পারে।

 

ট্রাম্প সরকারের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে এ নিয়েও তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক যেসব হামলা তারা চালিয়েছেন সেটির কারণে ইরানিরা উল্টো একত্রিত রয়েছে এবং তারা একটি বিদেশি হুমকির দিকে নজর রাখতে পেরেছে।

 

গত শুক্রবার ও গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV