ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে: খাজা আসিফ

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 22 জুন 2026 03:54 অপরাহ্ন
প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে: খাজা আসিফ

প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে: খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যদি পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান অব্যাহত রাখে, তাহলে প্রয়োজনে এ ইস্যুতে দেশটির সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে পাকিস্তান।

গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পানি আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। যে মুহূর্ত থেকে আমরা বোধ করব যে আমাদের পানির নিরাপত্তা গুরুতর হুমকির মুখে, সেই মুহূর্তেই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নিশ্চিতভাবেই।”

সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, সিন্ধু নদে পানি সরবরাহ ব্যাহত করতে ভারত ‘উদ্বেগজনক গতিতে’ তৎপরতা চালাচ্ছে এমন কোনো প্রমাণ পেলে তবেই ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করবে পাকিস্তান।

উল্লেখ্য, হিমালয়ের কৈলাস পর্বতের বোখার-চু হিমবাহ থেকে উৎপত্তির পর ভারত ও পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে এশিয়ার অন্যতম দীর্ঘতম নদ সিন্ধু। এই নদ এবং এর ৬টি উপনদীর পানির ব্যবহার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে।

এ বিরোধ নিরসনে ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ‘ইন্ডাস ওয়াটার ট্রিটি’ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির শর্ত অনুসারে, সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিন নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ভারতকে। আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের তিনটি নদ-নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। তবে গত ২০২৫ সালের ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাঁও অঞ্চলে ভারতীয় পর্যটকদের লক্ষ্য করে জঙ্গি হামলা এবং ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। সেই স্থগিতাদেশ এখনও প্রত্যাহার করেনি নয়াদিল্লি।

সূত্র : এআরওয়ই নিউজ, এনডিটিভি অনলাইন

আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV