ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 08 জুলাই 2026 10:12 পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা মারা গেছেন।

 

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তার মোটরসাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।  

 

নিহত এনসিপি নেতার নাম ফাইয়াজ তাজরিয়ান (২৫)। তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য এবং হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় ফাইয়াজ তাজরিয়ানের মোটরসাইকেল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এবং এনসিপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ২টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এছাড়া বিদ্যুৎ সরবরাহ থাকলেও ফ্লাইওভারের বাতিগুলো বন্ধ ছিল। ফলে ফাইয়াজ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন।

 

তিনি আরো বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবার দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন এবং স্লোগানও দিয়েছিলেন। রাতেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV