ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

সড়কে ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: জেলা প্রশাসক

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 25 জুলাই 2026 03:18 অপরাহ্ন
সড়কে ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: জেলা প্রশাসক

সড়কে ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাখতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সড়কে যেখানে-সেখানে ময়লা ফেললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

শনিবার (২৫ জুলাই) ভোর থেকে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে এই অভিযান শুরু হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার পাশে স্তূপ করে রাখা বর্জ্য অপসারণে কাজ করেন। একই সঙ্গে নগরজুড়ে অবাধে ময়লা ফেলা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন।

 

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নগরের সৌন্দর্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সড়কে ময়লা ফেলার প্রবণতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেককে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। রাস্তাঘাট নোংরা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বাড়ে। এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

 

স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিন গভীর রাতে দুর্বৃত্তরা সড়কের পাশে ও মাঝখানে ময়লার স্তূপ ফেলে যায়। এতে একদিকে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

 

এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে বা গোপনে সড়কে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করতে মাইকিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রমও চালানো হবে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV