ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ঢাবির জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

সৌদির দুই ট্যাংকার জাহাজে হামলা

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 23 জুলাই 2026 10:19 পূর্বাহ্ন
সৌদির দুই ট্যাংকার জাহাজে হামলা

সৌদির দুই ট্যাংকার জাহাজে হামলা

লোহিত সাগরে সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা বলেছে, ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’ নামে দুটি ট্যাংকারে একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা হয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

 

হামলার পর হুতিরা জানিয়েছে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সাধারণ জনগণের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এখন এর পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের ওপরও নৌ-অবরোধ আরোপ করা হয়েছে।

 

হুতিরা দুটি জাহাজে হামলার দাবি জানালেও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে, সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে তারা জাহাজের ক্রুদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

 

চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। তারা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হয় না। সতর্কতা দিয়ে হুতিরা ওই সময় বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV